বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মা-নববন্ধন প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩ ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ

বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চে/ক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৬৩ Time View

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রেজুর সঞ্চালনায়, এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১২ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউপি’র ভাইগর গ্রামের চার কৃষি শ্রমিক জীবিকার সন্ধানে গিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারান।

জাকিরুল ইসলাম জাকির
‎বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin