রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত সম্পাদক শামসুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (২০২৬-২০২৮) মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ (একুশ) জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেয়ে। বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ীরা হলেন, সভাপতি পদে রাহাত পারভেজ, সিনিয়র সহ-সভাপতি ইমানুর রশিদ, সহ-সভাপতি আনোয়ারা খাতুন ও হানিফ সিকদার।

সাধারণ সম্পাদক পদে শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল ও জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক এ.এস.এম শক্তিয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা হোসেন ও সৈয়দ আবু হাসনাত, দপ্তর ও প্রচার সম্পাদক শরিফ উদ্দীন পাঠান, চাকুরী বিষয়ক সম্পাদক আহসান হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. শামসুল হক, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আখতার জাহান।

এছাড়াও নির্বাহী সদস্য পদে আব্দুল আলিম, শরিফুল ইসলাম খান, আনছারুল হক, আব্দুস সোবহান শাফী ও আব্দুল খালেক। নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন পদের বিপরীতে গত ১৮ এপ্রিল মনোনয়োন পত্র জমা এবং গত ২৪ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ অতিক্রান্তের পর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে এই ২১ টি পদের বিপরীতে একক প্রার্থী হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ২৯ এপ্রিল বিনা প্রতিদ্বন্দীতায় ২১(একুশ) জনকে বিজয়ী ঘোষণা করেন।

মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin