রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁ-দা দাবি ও হাম-লার অ-ভিযোগ; ৩ জন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৫ Time View

বানারীপাড়া প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়া উপজেলার ২নং ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করাকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার (০১ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইকরামুল সিকদার, এনামুল সিকদার ও সিরাজুল ইসলাম রাজু। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ একজন কাঠ ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ৫নং আসামি সিরাজুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু বলেন,
“আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”

বানারীপাড়া থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

মোঃ সাব্বির হোসেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin