বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরগুনার তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উ/দ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২০ Time View

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (EGPP) প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুর পাড়া এলাকায় বড়বগী-বড় ভাইজোড়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রকল্পটি মাধ্যমে বড়বগী-বড় ভাইজোড়া খালের ৫ কিলোমিটার খনন কারা হবে। যার ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এ প্রকল্পের মাধ্যমে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক শুষ্ক মৌসুমে নির্বিঘ্নে ফসল ফলাতে পারবেন। এতে চাষাবাদে খরচ কমবে এবং ফলন দ্বিগুণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, তালতলী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই উদ্যোগটি যদি টেকসই ও আধুনিকভাবে বাস্তবায়িত হয়, তবে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। জিয়াউর রহমান স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। খাল খনন কর্মসূচি শুধু কৃষি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, “দেশের জন্য এই মুহূর্তে খাল খনন কাজ খুব বেশি প্রয়োজন। খাল খননপ্রক্রিয়া সম্পন্ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাধান করা হবে, দেশবাসী উপকৃত হবে এবং দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।”

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পুনঃখনন কর্মসূচি কৃষি ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এটি কেবল সেচ সুবিধা নয়, বরং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin