বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উ/ধাও: এলাকায় চা/ঞ্চল্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৭৫ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে দুই সন্তানসহ পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সাথে শৈলকুপার চর-ত্রিবেণী গ্রামের গাড়িচালক রাসেদ আলীর (৩৮) বিয়ে হয়। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে রাসেদ প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সাথে পরিচয় হয় রিমির। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।ঘটনার মোড় নেয় তখন, যখন রিমি তার নিজের সাবালিকা মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। কিন্তু মা ও হবু জামাইয়ের মধ্যকার অতিরিক্ত মেলামেশা ও ঘনিষ্ঠতা দেখে মেয়ে এই বিয়েতে তীব্র আপত্তি জানায়। পরিবারের দাবি, এই বিষয় নিয়ে ঘরে অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে তাদের বড় মেয়ে আ/ত্মহ/ত্যার পথ বেছে নেয়।
বড় মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পরেও থামেনি রিমি ও মামুনের সম্পর্ক। বরং তা পরকীয়ায় রূপ নেয়। স্বামী রাসেদ বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে গত ২৭ এপ্রিল (মঙ্গলবার), স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সাথে নিয়ে হবু জামাই মামুনের হাত ধরে ঘর ছাড়েন রিমি।এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ত্রিবেণী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন এটি ‘টক অব দ্য টাউন’। ভুক্তভোগী স্বামী রাসেদ আলী এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, স্ত্রী যেখানেই থাকুক, ছোট দুটি শিশুকে যেন দ্রুত তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শৈলকুপা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin