শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশুলিয়ায় লাল-সবুজ পতাকা হাতে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মহান মে দিবস পা-লিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৩৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় লাল-সবুজ পতাকা হাতে ও মাথায় বেঁধে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে পোশাক শ্রমিকসহ হাজার হাজার শ্রমিক অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় আশুলিয়ার বগাবাড়ি বাজার সমীর সুপার মার্কেট থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বাইপাইল ট্রাফিক মোড় ও বাইপাইল-নবীনগর মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইল- আবদুল্লাহপুর সড়কে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

সমাবেশে উক্ত সংগঠনের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম শ্রমিকদের পক্ষে ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-বিজিএমইএ ডাটাবেইজ বিলুপ্ত করা, শিল্প সেক্টরে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত, শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, সকল সেক্টরের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা।
বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। Haymarket Affair-এর আত্মত্যাগ থেকেই ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মানবিক জীবনের দাবির সূচনা হয়। এসব অধিকার কখনোই সহজে অর্জিত হয়নি, বরং শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের মাধ্যমেই তা প্রতিষ্ঠিত হয়েছে।
১৪০তম মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin