শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ Time View

হেলাল শেখঃ মহান মে দিবস উপলক্ষে শ্রমিকসহ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮বারের শ্রেষ্ঠ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।

তিনি বলেন, “শ্রমিক ছাড়া মালিক কখনো বড় হতে পারে না। শ্রমিকদের মাথার ঘামেই গড়ে উঠেছে দেশের উঁচু উঁচু ভবন। যারা এসব ভবনে বসবাস করেন, তাদের উচিত শ্রমিকদের মূল্য দেওয়া-কারণ শ্রমিকরাও মানুষ, আর মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” এই দিনে সকল দুঃখ-কষ্ট, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

রোমান ভুঁইয়া জানান, তিনি কখনো কর ফাঁকি দেননি এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসার শুরু থেকেই তিনি আয়করদাতা হিসেবে নিবন্ধিত এবং নিয়মিত কর প্রদান করে আসছেন। ব্যবসা যত বড় হয়েছে, কর প্রদানের পরিমাণও তত বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা লাভ করেন। এরপর ধারাবাহিকভাবে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও একই সম্মাননা অর্জন করেন।
তিনি মনে করেন, রাষ্ট্রের প্রতি সৎ থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ব্যবসায়ীদের সম্পদের তথ্য গোপন না করে স্বচ্ছতার সঙ্গে কর প্রদান করা উচিত।

জানা গেছে, রোমান ভুঁইয়া একজন মানবিক ও সমাজসেবামূলক মানসিকতার ব্যক্তি। জাতীয় দিবস, দুই ঈদ, বাংলা নববর্ষ এবং মহান মে দিবসে তিনি নিয়মিতভাবে শ্রমিকসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান। দেশ-বিদেশে অবস্থান করেও আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।
মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, তিনি যেন শ্রমিকসহ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin