বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকায় বাস্তবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেরা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জীবন ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য মো. শামীম হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক-কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

জানা যায়, শিলাইকুঠি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের প্রদর্শনী চাষী আল ইমরানের মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) এর বিজলী প্লাস জাতের ফসল পরিদর্শন শেষে এই মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বালাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব অলিয়র রহমান ও গিতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

মাঠ দিবসে উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) এর প্রদর্শনী মাঠ দিবসে অতিথিবৃন্দ বক্তারা মালচিং পদ্ধতির সুবিধা অসুবিধা ও লাভ ক্ষতির তথ্য উপস্থাপনসহ পানি সাশ্রয়ী প্রযুক্তি, জলবায়ু সহনশীল প্রযুক্তি, পরিবেশ বান্ধব পদ্ধতিতে সার ও বালাইনাশক ব্যবহারের প্রযুক্তি বিষয়ে ইউনিয়নের উৎপাদক দলের সদস্যসহ শতাধিক কৃষকদের নিয়ে আলোচনা করেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin