শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

তারাকান্দায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে তথ্য অফিসে সচে/তনতামূলক উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এপ্রিল-জুন ২০২৬ (৪র্থ কোয়ার্টার) পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) উপজেলার বকশিমুল মধ্যপাড়া গ্রামে হাসেম বেপারীর বাড়িতে সচেতনতামুলক বৈঠক অনুষ্ঠিত হলে বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, হাম-রুবেলা প্রতিরোধ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সামাজিক মূল্যবোধ চর্চা, বৃক্ষরোপণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, জাতীয় আইনগত সহায়তা, গ্রাম আদালত, নাগরিক অধিকার এবং নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে আত্মমর্যাদা বৃদ্ধির বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin