বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

​রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভা মিলনায়তনে এসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও পৌরসভার কর নির্ধারক মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নাজমুস সাদাত রত্ন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পৌরসভার সেবার মান বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে হলে নিজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজার ইজারা থেকে শতভাগ রাজস্ব আদায়ে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।” পৌরবাসীর ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। সেবা নিতে আসা পৌরবাসীর সেবা সবার আগে নিশ্চিত করতে হবে। কোনভাবে তারা যেন হয়রানীর স্বীকার না হয় সেদিকে সুদৃষ্টি দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা গোদাগাড়ী পৌরসভাকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

​ স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যরা পরিচিত হন। সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।​রাজস্ব আদায়: বকেয়া কর ও ফি আদায়ে গতিশীলতা আনা।অধিকার রক্ষা: কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও পদোন্নতি নিশ্চিত করা। নিয়মিত বেতন-ভাতা প্রদান ও উন্নত কর্মপরিবেশ তৈরি।একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলা।

​মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin