শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

এলজিটিআইতে প্রশি-ক্ষণ শেষে সনদ পেলেন জেলা পরিষদ প্রশাসকরা, উন্নয়ন কার্যক্রমে বাড়বে গতি—মোস্তাক মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

মোঃতরিকুল ইসলাম তরুন,

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এলজিটিআই) তিন দিনব্যাপী জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত ‘জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী জেলা পরিষদের প্রশাসকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া সনদ গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রতিক্রিয়া জানিয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, “তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজের গুণগত মান বৃদ্ধি করে এবং জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশাসকরা জানান, এ আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin