বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বিরামপুরে পুলিশ বক্সের সামনেই সোনা লু/ট, গ্রেফ/তার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সের সামনে সোয়া আট ভরি সোনা লুটের ঘটনা ঘটেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ইউপি সদস্যসহ সাতজনের নামে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত লুটের সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বিরামপুর পৌরশহরের কল্যাণপুর মহল্লার রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালুর ছেলে আশিক, পূর্বপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে আল রেহমান ওরফে অরণ্য, শিমুলতলী মহল্লার লুৎফর রহমানের ছেলে সাগর রহমান ও প্রফেসরপাড়ার মোতালেব হোসেনের ছেলে আরিফুল ইসলাম। এদের মধ্যে আশিক স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।

পলাতক আসামিরা হলেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. সানি, রাকিবুল হাসান ওরফে রিফাত এবং উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিককে প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পথ থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর সুজাপুরের বাসিন্দা ও মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক দত্ত তার ব্যবসায়ীর সোনা (আংটি, চেইন, বালা ও নাকফুল) হলমার্ক করতে বিরামপুর গোল্ড হলমার্ক সেন্টারে আসেন। কাজ শেষে তার সহকর্মী সোহেল রানাকে (চালক) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ির পথে রওয়ানা হন। পথে বিরামপুরের দুর্গাপুর (ঢিবি-শালবাগান) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে করে ৯-১০ জন তার পথরোধ করেন।

এসময় তারা অস্ত্র দেখিয়ে মানিক দত্তের প্যান্টের পকেটে থাকা সোয়া ৮ ভরি ওজনের সোনার পাত এবং মোটরসাইকেলচালক সোহেল রানার মানিব্যাগ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীর সোয়া আট ভরি সোনা ডাকাতির মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া সোনা উদ্ধারে অভিযান অব্যহত আছে।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin