শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির

যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়া-বাসহ নারী মা-দক কা-রবারি আ-টক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২২ Time View

​নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​বুধবার (২৯ এপ্রিল) শার্শা উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজা খাতুন ওই গ্রামের মৃত অসীম গাজীর স্ত্রী।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি বিশেষ টিম টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফিরোজা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

​আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin