বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

বাকেরগঞ্জে জনতার হাতে অটো চো/র আ-টক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮০ Time View

মোঃ সুমন ভূঁইয়া-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটো চুরির ঘটনায় ১জন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।এ সময় তার ৩সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৮ এপ্রিল মঙ্গলবার আনুমানিক ৯টার দিকে আজিমপুর সড়কে মামুনের মালিকানাধীন একটি অটো রিকশা রিয়াজ নামের এক চালক ভাড়া চালাতেন। তিনি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চা পান করছিলেন,অটো চালকের চা খাওয়ার সময় সুযোগ বুঝে ৪জন চোর অটোর ভিতরে বসে অটো চালিয়ে বরিশালের দিকে পালানোর চেষ্টা করে।

ঘটনাটি টের পেয়ে চালক রিয়াজ তাৎক্ষণিকভাবে অটোর মালিক মামুনকে ফোনে বিষয়টি জানান।

অটোতে জিপিএস সংযুক্ত থাকায় মোবাইলের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব হলে,তাৎক্ষণিক অটো মালিক ও স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে বাখরকাঠী নামক এলাকায় চোরদের ধরে ফেলে।

এ সময় নলছিটি এলাকার সুজন নামের এক ব্যক্তিকে আটক করা গেলেও তার অপর তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়,পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে বাকেরগঞ্জ থানায় পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলিদ জানান,আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin