শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারাগঞ্জে বিটুমিন কারখানায় অ/ভিযান, ৬০ হাজার টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১০ Time View

খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে একটি বিটুমিন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার আলমপুর ইউনিয়িনের খিয়ারজুম্মা এলাকায় অবস্থিত ফুয়েলটেক রেণুভ্যাল এনার্জি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশগত ঝুঁকির কারণে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানাটি চালুর পর থেকে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাদের দাবি, কারখানার দূষণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল, ফলমূল ও শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছিল। এছাড়া দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট, গৃহপালিত প্রাণী ও পুকুরের মাছ মারা যাওয়ার ঘটনাও ঘটছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অসমা উল হুসনা অভিযান পরিচালনার সময় জানান, পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি জনস্বার্থে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin