মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আ/ইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যা-ম্পেইন শুরু পাইকগাছায় জাতীয় আইনগত স-হায়তা দিবস পালিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ-যাপন মা/দকের অ/ভিযানে স/ন্ত্রাসী হামলায় কিশোরগঞ্জে ওসি ও সাংবাদিকসহ ৩০জন আহ-ত লালমনিরহাটে শুভ উদ্বোধন ৪৭ তম বিজ্ঞান ও প্রযু/ক্তি সপ্তাহ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জ/ব্দ ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প-দপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি ময়মনসিংহে জাতীয় আ/ইনগত সহায়তা দিবস উদযাপন

পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি পোরশা উপজেলায় ঐতিহ্যবাহী ‘ফুলকুঁড়ি’ খেলার আয়োজন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন, যা সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, নিতপুর সীমান্ত অধিনায়ক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, বিগত সময়ের তুলনায় বর্তমানে পোরশা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করতে জেলা পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি মাদক নির্মূলে ব্যাপক প্রচার-প্রচারণা ও অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া সভায় পোরশা ফায়ার সার্ভিসের যন্ত্রাংশ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাম (Measles) টিকা গ্রহণ, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং শিশুদের যথাযথ পরিচর্যার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধান ও জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin