
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জ সদরের আসন্ন রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হোসেন পুস্তি-র নাম আলোচনায় রয়েছে। মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নে তার নির্বাচন করার বিষয়ে স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে ।
পরিবার ও রাজনৈতিক প্রেক্ষাপটে মোহাম্মদ হোসেন পুস্তি রামপাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা মোশাররফ হোসেন পুস্তি-র পরিবারের সদস্য স্থানীয় অনুসারীরা তাকে এই নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন । তাছাড়া মোহাম্মদ হোসেন পুস্তি যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়ন জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এছাড়া বিএনপি ও এর
অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত জনসংযোগ রক্ষা করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করতে উৎসাহ ও প্রেরণা দিচ্ছেন।
ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে তিনি পৃষ্ঠপোষকতা করছেন বলেও জানা গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসেন পুপ্তি বলেন, রামপাল ইউনিয়নের মানুষ আমাকে আগেও ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। আমি সবসময়ই তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমার প্রধান লক্ষ্য হবে সুষম উন্নয়ন নিশ্চিত করা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। ইনশাআল্লাহ আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।