
বাবুল হোসেন পঞ্চগড় :
ব্যাংকিং লেনদেনে ঝুকি কমাতে এবং নিরাপদে কম সময়ে লেনদেন করতে লেনদেন হচ্ছে ক্যাশলেসে। ‘ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এ স্লোগানে পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। এক্ই সঙ্গে ক্যাশলেস বুথ উদ্বোধন এবং র্যালী করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সিনেমা হল মার্কেট চত্তরে ফিতা কেটে ক্যাশলেস বুথ উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় পূবালী ব্যাংকের রংপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন পঞ্চগড় শাখার ম্যানেজার রবিউল ইসলাম , পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক সহ ব্যবসায়ী এবং সূধীজনরা উপস্থিত ছিল।
এর আগে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উজ্জীবিত করতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল সড়ক হতে র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়েও ক্যাশলেস সেবা উদ্বোধন করেন ফাহমিদা সুলাতানা।
পূবালী ব্যাংক কর্মকর্তারা জানায়, ক্যাশলেস বুথ থেকে আগামী তিনদিন আগ্রহীরা বিনা পয়সায় ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। সে সঙ্গে ডেবিট কার্ড ফ্রিতে গ্রহণ করবেন এবং কিউআর কোর্ডের মাধ্যমে শুধুমাত্র ডিভাইস দিয়ে লেননেদ করবেন। ব্যাংকে না গিয়েও শুধুমাত্র ডিভাইস দিয়ে লেনদেন সহ ব্যাংকিং বিভিন্ন সেবা গ্রহণ করবেন অ্যাপসের মাধ্যমে।