বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ-যাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“সরকারি খরচে বিরোধ শেষ — সবার আগে বাংলাদেশ।”
-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক রং- বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভসূচনা করেন এবং ফিতা কেটে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্টল উদ্বোধন করেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন জেলা ও দায়রা জজ আদালতের লাইব্রেরী সহকারী মোঃ কামাল হোসেন। এরপর পবিত্র গীতা পাঠ করেন সিভিল জজ অমল কুমার দাস।

বিজ্ঞ সিভিল জজ সুজাতা আমিন এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাদিসুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোঃ শফিকুল ইসলাম। পরে তিনি জাতীয় লিগ্যাল এইড অধিদপ্তর থেকে সরবরাহকৃত বিভিন্ন স্লাইড প্রজেক্টরের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে একজন সুবিধাভোগী গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড থেকে সেবা প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (সিনিয়র দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন, গোপালগঞ্জ জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহবায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ কাজী আবুল খায়ের, আহবায়ক কমিটির সদস্য সচিব ও সরকারি কৌশুলী (জিপি) অ্যাডঃ মোঃ এন্তেখাম আলম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ মোঃ তৌফিকুল ইসলাম
জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময় বিজ্ঞ জেলা জজ মোঃ রেজাউল করিম, বিজ্ঞ জেলা জজ মোহাম্মদ মোরশেদ আলম, বিজ্ঞ জেলা জজ শাহনাজ নাসরিন খান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) পারভেজ আহম্মেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) আলাউল আকবর, যুগ্ম দায়রা জজ (১ম আদালত) সমীর মল্লিক, যুগ্ম দায়রা জজ (২য় আদালত) মোঃ ইয়াছন আরাফাত, সিনিয়র সিভিল জজ (গোপালগঞ্জ সদর আদালত) মোঃ সালাহ উদ্দিন, সিনিয়র সিভিল জজ (মুকসুদপুর) মোঃ শফিকুল ইসলাম, সিভিল জজ (কাশিয়ানী) রুবাইয়া ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ নাসির উদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (আঃ দাঃ) লাখসানা লাকী, কোর্ট পরিদর্শক বিধান চন্দ্র রায়, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সামসুল হক, নাজির খন্দকার আবু সাঈদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী অ্যাডঃ আব্দুল হান্নান বেগকে পুরুষ ক্যাটাগরিতে এবং অ্যাডঃ চামেলী আক্তারকে নারী ক্যাটেগরিতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সন্মানী প্রদান করা হয়। লিগ্যাল এইড কিভাবে জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। মামলায় আইনগত, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনি পরামর্শের মাধ্যমে জনগণের বিনামূল্যে ও দ্রুত সেবা দেওয়ার বিষয়ে বক্তারা গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা জজ মোহাম্মদ সামছুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ এর ওপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin