বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পোরশায় নিতপুর ইউনিয়ন পরিষদের উ/ন্মুক্ত বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

পোরশা (নওগাঁ) সংবাদদাতাঃ

নওগাঁর পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি আয়-ব্যয়ের বিভিন্ন খাত বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং আগামী অর্থ বছরের উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাব সহকারী মোঃ সাইফুদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল হামিদ, মোঃ হাকিম, মোঃ আকবর আলী, মোঃ জাকারিয়া, মোঃ এস্তাব আলী এবং সংরক্ষিত নারী সদস্য মোসাঃ ফরিদা বেগম, মোসাঃ মাসুমা ও মোসাঃ আম্বারা বেগম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ২২,৮০,৫২১ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২১,৩৯,৫২১ টাকা। উন্নয়ন খাতে আয় ও ব্যয় উভয়ই নির্ধারণ করা হয়েছে ৫,৭৬,৫১,২৮০ টাকা। ফলে মোট বাজেট আয় দাঁড়িয়েছে ৫,৯৯,৩১,৮০১ টাকা এবং মোট ব্যয় ৫,৯৭,৯০,৮০১ টাকা। অর্থ বছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে ১,৪১,০০০ টাকা।
বাজেট উপস্থাপনায় অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত বাজেট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগের ফলে জনগণ সরাসরি বাজেট সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি মতামত প্রদানের সুযোগ পাচ্ছে, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলবে।
সার্বিকভাবে, উন্মুক্ত বাজেট ঘোষণার এ আয়োজনটি স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin