বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব/জ্রপাতে ৩ জনের মৃ/ত্যু- আহ/ত- ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

‎‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ১ শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আরও ১জন গুরুতর আহত হয়েছে এবং ১টি গরুও মারা গেছে।

‎গতকাল রবিবার আনুমানিক দুপুর ২ টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর নিজ বাড়ির উঠানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

‎মৃতরা হলেন-সাবেক ওই চেয়ারম্যানের ছেলে ফুয়াদ চৌধুরী (২৬), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১০) এবং নবীর হোসেনের ছেলে মিজান মিয়া (২৪)।

‎এ ঘটনায় আহত হয়েছেন শামীম (১৮), সেও একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। আহত শামীমকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় মৃতরা বাড়ির উঠানে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং পাশে থাকা একটি গরুও মারা যায়।

‎একই পরিবারের ৩ জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin