সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
প্রশাসনের প্রতিটি স্তরে দু-র্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স- জেলা প্রশাসক তানোরে অ/বৈধ সেচ পাম্পের বোরিং ব/ন্ধ করলেন প্রশাসন প্রচন্ড তা-পপ্রবাহে ঝরছে কাঁচা আম বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে যুবদল নেতা আ-টক, জনতার উ/ত্তম-ম/ধ্যম ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় -ঝুঁকি/তে পুরো প্রজন্ম গোদাগাড়ীতে পদ্মার বুকে সবুজের সমাহার নড়াইলে ট্রেনে কা-টা পড়ে মা-ছেলের মৃ-ত্যু ও সড়ক দুর্ঘ-টনায় নসিমন চালকের মৃ-ত্যু শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্র-স্তুতির মহাযজ্ঞ সাভার-আশুলিয়ায় সন্ত্রা-সী কর্মকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফ-তার বিদেশি পিস্ত-ল আ-গ্নেয়াস্ত্র উদ্ধার একজন মায়ের শূ-ন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

সাভার-আশুলিয়ায় সন্ত্রা-সী কর্মকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফ-তার বিদেশি পিস্ত-ল আ-গ্নেয়াস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার- আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-৪।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) র‍্যাব-৪ এ তথ্য নিশ্চিত করেছে।
র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

র‍্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি’র একটি আভিযানিক দল গত ২৪ এপ্রিল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানাধীন আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি হাইচ গাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১. মোঃ সাদ্দাম হোসেন ওরফে শুটার সাদ্দাম (৩২)
২. মোঃ সেলিম ওরফে শুটার সেলিম (২৮) ৩. মোঃ আলভি (৩০)
গ্রেফতারের সময় সাদ্দাম হোসেনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত হাইচ গাড়ি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি সাভার, আশুলিয়া, মিরপুর ও কাফরুল এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। এছাড়া তারা ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো, যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ সংঘটিত হতো।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টির বেশি এবং সেলিমের বিরুদ্ধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin