বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

তানোরে অ/বৈধ সেচ পাম্পের বোরিং ব/ন্ধ করলেন প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের(ইউপি) আজিজপুর মাঠে অবৈধভাবে সেচ পাম্প (মটর) স্থাপনের জন্য বোরিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেচ কমিটির সভাপতি নাঈমা খানের নির্দেশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম রোববার (২৬এপ্রিল) সরেজমিন ঘটনা স্থল পরিদর্শন ও অবৈধ বোরিং মাটি দিয়ে ভরাট করে দেন।এর আগে একইদিন সকালে মটর মালিক নজরুল ইসলাম বিএমডিএ কার্যালয়ে এসে লিখিতভাবে ভুল শিকার ও মুচলেকা দেন এটা তার ভুল হয়েছে তিনি সেখানে আর কখানো মটর স্থাপন করবেন না।
এদিকে যে মটর স্থাপনের কোনো সুযোগ নাই, সেই মটরে দুটি খুঁটি দিয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার দেয়া হয়।কিন্ত্ত এ ঘটনায় পল্লী বিদ্যুতের যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছে,পল্লী বিদ্যুতের একশ্রণীর কর্মকর্তার নেপথ্যে মদদে যত্রতত্র অবৈধ মটরে সংযোগ দেয়ায় বিএমডিএ’র গভীর নলকুপ সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে।স্থানীয়রা অধিকতর তদন্ত করে এঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
প্রসঙ্গত, উপজেলা সেচ কমিটির (প্রশাসন) কোনো অনুমতি না নিয়েই শনিবার (২৫এপ্রিল) আজিজপুর গ্রামের আলোচিত সার ব্যবসায়ি
নজরুল ইসলাম জোরপুর্বক আজিজপুর মাঠে ১০ ইঞ্চি ব্যাসার্ধের সেচ পাম্পের মটর স্থাপনের জন্য বোরিং শুরু করেন।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খাঁন জানান, নজরুল ভাসমান সেচ মটরের জন্য বিদ্যুৎ সংযোগের অনুমতি নিয়েছে। নতুন ভাবে বোরিংয়ের কথা বলা হয়নি। নজরুল তো ১০ ইঞ্চি ব্যাসার্ধের ৭ হর্স পাওয়ার মটরের বোরিং করছে জানতে চাইলে তিনি জানান, কাউকে লিখিত অভিযোগ দিতে বলেন ব্যবস্থা নিবো। আমি কেনো অভিযোগ দিতে বলব প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নিতে সুবিধা হয়, এ জন্য বলা হয়েছে। আপনি কেন সংযোগ দিলেন জানতে চাইলে তিনি জানান, ভাসমান মটরের জন্য দেয়া হয়েছে। সেখানে তো খাল বিল কিছুই নেই কিভাবে দিলেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাসমান মটরের জন্য বিদ্যুৎ সংযোগ দেয়া যায়। এখানে সেচ কমিটির অনুমোদন লাগে না।একটু পর পুনরায় মোবাইল করে তিনি জানান, নজরুল সোলার প্যানেলের জন্য বোরিং স্থাপন করছে। সে কি সোলার প্যানেলের জন্য বোরিং করতে পারে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে পল্লী বিদ্যুত অফিসের করনীয় কিছুই নেই।যদি সোলার প্যানেল হয় তাহলে বিদ্যুৎ সংযোগ দিলেন কেন ? এই প্রশ্নের কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম বলেন, উপজেলা সেচ কমিটির অনুমোদন ব্যতিত সেচ পাম্প বসানোর জন্য অবৈধভাবে বোরিং করায় তার বোরিং স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে দ্রুত সময়ে অবৈধ বোরিং বন্ধ করায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিএমডিএ’র সহকারী প্রকৌশলীকে ধন্যবাদ দিয়েছেন।একইসঙ্গে তারা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার সরবরাহ এর বিষয়ে অধিকতর তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin