
তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসানকে তার বন্ধুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাচমেট জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুণ, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘সময় এডিশন’-এর প্রকাশক ও দৈনিক জনতার মতামত এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর কুমিল্লা মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম শরিফ , দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি মোশাররফ হোসেন,ঢাকা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক একেএম গিয়াস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা শেষে দুপুরের খাবার পরিবেশন সহ ফটোশেসন করা হয়।
অনুষ্ঠানে বুড়িচং উপজেলার সাংবাদিক ও ব্যাচ মেটদের উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।