শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

প্রশাসনের প্রতিটি স্তরে দু-র্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স- জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, জেলার সকল ভূমি অফিসসহ প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। দুর্নীতির কোনো স্থান প্রশাসনে থাকবে না। আমি নিজেও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সকল কর্মকর্তা-কর্মচারীকেও এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করছি। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৪টায় সুজানগর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ নিয়ে জনগণ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নাগরিক সেবা সহজীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পাবনা জেলা গড়তে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব ইনশআল্লাহ।
মতবিনিময় সভায় সুজানগর উপজেলার নানা সমস্যার বিষয়টি জেলা প্রশাসককের নজরে আনেন।এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) ওয়াসিম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন প্রমুখ।

ছবির ক্যাপশন : পাবনার সুজানগরে রবিবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

ছবির ক্যাপশন : পাবনার সুজানগরে রবিবার মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin