বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্রতিমন্ত্রীকে নিয়ে আ/পত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র কা/রাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত কলেজছাত্র নি

শাত ইসলামকে (১৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল আমলি আদালত-৫ এর বিচারক এ.এস.এম সাজ্জাদ হোসেন এই আদেশ প্রদান করেন। পুলিশ আজ বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত নিশাত ইসলাম দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ রয়েছে, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে সেখানে কুরুচিপূর্ণ ক্যাপশন ব্যবহার করে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হলে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, এই ধরনের মন্তব্য প্রতিমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আমরা বিএনপি’র পক্ষ থেকে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin