বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন- আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এর আগে গোপালগঞ্জ জেলায় পুলিশের আইজিপি’র সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সকালে গোপালগঞ্জে পৌঁছান।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরবর্তীতে বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার ‌মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ, হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম-সেবা এবং সংশ্লিষ্ট জেলার পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ- এর বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও পুলিশ সদস্যবৃন্দ
অংশগ্রহণ করেন।

সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

আইজিপি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পুলিশকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

বিশেষ মতবিনিময় সভা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের হাতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin