শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

ক্ষেতলালে হুইলচেয়ার বিতরণ, খাল পরিষ্কার ও ফ্যামিলি কাড জরিপ কার্যক্রমে উপস্থিত ছিলেন – ডিসি আল-মামুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্ট
মোঃ দেলোয়ার হোসেন বাবু ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একদিনে একাধিক জনসেবামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দূস্থ অসহায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিনই পৌর সদরের পোস্ট অফিস সংলগ্ন খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
অপরদিকে বেলা ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ মোমেন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে চলমান জরিপ কার্যক্রমে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিসি। সভায় তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছালেকুল ইসলাম, অতিরিক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক এবং আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. হোসনে আরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin