সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
প্রশাসনের প্রতিটি স্তরে দু-র্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স- জেলা প্রশাসক তানোরে অ/বৈধ সেচ পাম্পের বোরিং ব/ন্ধ করলেন প্রশাসন প্রচন্ড তা-পপ্রবাহে ঝরছে কাঁচা আম বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে যুবদল নেতা আ-টক, জনতার উ/ত্তম-ম/ধ্যম ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় -ঝুঁকি/তে পুরো প্রজন্ম গোদাগাড়ীতে পদ্মার বুকে সবুজের সমাহার নড়াইলে ট্রেনে কা-টা পড়ে মা-ছেলের মৃ-ত্যু ও সড়ক দুর্ঘ-টনায় নসিমন চালকের মৃ-ত্যু শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্র-স্তুতির মহাযজ্ঞ সাভার-আশুলিয়ায় সন্ত্রা-সী কর্মকাণ্ডে জড়িত ৩জনকে গ্রেফ-তার বিদেশি পিস্ত-ল আ-গ্নেয়াস্ত্র উদ্ধার একজন মায়ের শূ-ন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি

নড়াইলে পৃথক অভি/যানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি ম/দ সহ দুইজন গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মাহাবুর রহমান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাহাবুর রহমান (২৬) যশোর জেলার চৌগাছা থানাধীন স্বরুপদাহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে। (২৪ এপ্রিল)’ নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত শেখ রাসেল সেতুর উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মাহাবুর রহমান (২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য ৩৯৮ (তিনশত আটানব্বই) বোতল ইসকাফ (Eskuf Cough Syrup) জব্দ করা হয়।
অপরদিকে একটি অভিযানে মানিক বিশ্বাস (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মানিক বিশ্বাস (৩২) নড়াইল সদর থানাধীন পংকভিলা গ্রামের সমর বিশ্বাসের ছেলে। গত ২৪ এপ্রিল’২৬ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকভিলা মালুপাড়াস্হ কালিমন্দির এর সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি মানিক বিশ্বাস (৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin