রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
প্রতিমন্ত্রীকে নিয়ে আ/পত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র কা/রাগারে র‍্যাব-৪ এর অ/ভিযানে অ/বৈধ বিদেশি আ/গ্নেয়াস্ত্রসহ তিন স/ন্ত্রাসী গ্রে/ফতার দ্রব্যমূল্যের ঊ-র্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের গ-ণমিছিল সুজানগরে কৃষক মাঠ ব্যবসায় স্কুলে কৃষক-কৃষা/ণীর দি/নবদল শ্রমিক সং/কটে বি/পাকে কৃষকরা রাজশাহী অঞ্চলে বোরো ধান কাটা শুরু নড়াইলে পৃথক অভি/যানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি ম/দ সহ দুইজন গ্রে/ফতার নড়াইলের লোহাগড়ায় জামায়াতের ম-নোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃ-ণমূলের মত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পীরগঞ্জে গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন- আইজিপি ‎সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে এক বৃদ্ধাকে গভীর রাতে মুখ বেঁধে হ-ত্যার চেষ্টা নগদ টাকা ছি-নতাইয়ের অ-ভিযোগ ‎

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহে চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হেপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিক পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়রা বেগম সাথী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও
ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক আসমা-
উল-হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তারা প্রোটিন, ভিটামিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ, সচেতন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin