শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২২১ Time View

রাজশাহী মোঃ হায়দার আলীঃ বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ বাঁশ দিয়ে ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। আর এসব জিনিসপত্রের কদরও ছিলো ভালো। অপ্রতুলতা ও পৃষ্ঠপোষকতার অভাব এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলেছে। বর্তমান বাজারে প্লাস্টিক পণ্য সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে এককালের ঐতিহ্যবাহী এই শিল্প। অপরদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছেন বাঁশ শিল্প তৈরি কারকগণ। আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার বাঁশ ও বেত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে গ্রামের হাটবাজারগুলোতে বাঁশের তৈরি শিল্প আগের মতো আর চোখে পড়ে না। এ শিল্পের সঙ্গে জড়িত থাকা পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সঠিক সময়ে রোপণ প্রয়োজনীয় পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে যে বাঁশ দিয়ে বাঁশ শিল্পের নিপূণ কারুচাজের তৈরির কাজে ব্যবহার হয় সেই বাঁশ ঝাড় উজাড় হয়ে যাচ্ছে। ফলে এলাকা থেকে বাঁশ-নির্ভর শিল্প এখন হারিয়ে যেতে বসেছে।

এলাকাসূত্রে জানা যায়, একসময় গ্রামের হাট-বাজারগুলোতে বাঁশের তৈরি অনেক ধরনের হস্তশিল্প বিক্রি হতো। যেমন কুলা, চরি, ডালা, টুপরি, কুড়ি চালুন, তালাই, টোপা, ঝাঁটা হোঁচা, মই, মাছ ধরার খালুই, পলো, দারকি, ধীল, চাঁই, বানা এবং বিভিন্ন সৌখিন খেলনা সামগ্রী। এছাড়া এলাকায় কাঁচা ঘর তৈরিতে বাঁশের খুঁটি, বেড়া, ঘরের দরজা ইত্যাদি উপকরণও ব্যবহার হতো।

এ বিষয়ে বাঁশের শিল্প তৈরি কারক আব্দুর রাজ্জাক বলেন, ‘আগে বাঁশের তৈরি জিনিসপত্র নিজেরা বাড়িতে তৈরি করে বাজারে বিক্রি করেছি, তখন লাভ হতো। কিন্তু এখন তেমন একটা লাভ হয় না। রাত-দিন খেটে যা তৈরি করি হাটবাজারে সে তুলনায় বিক্রি নেই। সরকারিভাবে কোনো সাহায্যে সহযোগিতাও পাচ্ছি না। অনেক দুঃখ কষ্টে দিন কাটছে আমাদের। অভাবের তাড়নায় গোত্রের অনেকেই অন্য পেশায় চলে গেছেন। উপযুক্ত কাজ এবং অভিজ্ঞতার অভাবে আমরা অন্য পেশায় যেতে পারিনি।’

আর একজন নিমাই বেদ বলেন, এই পেশা ছেড়ে দিয়ে এখন অনেকেই অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। আমাদের গোত্রের কয়েকটি পরিবার ছাড়া সবাই পেশা পরিবর্তন করেছেন। এক সময় পল্লিতে বাঁশ ও ঝাড় থাকায় বাঁশের তৈরি শিল্পের প্রচুর ব্যবহার ছিলো। কিন্তু আগের মতো এখন সেই বাঁশ, ঝাড় আর চোখে পড়ে না। এর দুষ্প্রাপ্যতার কারণে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি কুটির শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নিঃস্ব হচ্ছে সংশ্লিষ্ট পেশাজীবী পরিবারগুলো।

মো. রহমত আলী বলেন, ‘বাঁশের তৈরির বিভিন্ন জিনিসপত্র এখন আর আগের মতো ব্যবহার করা হচ্ছে না। কারণ বর্তমানে প্লাাস্টিক পণ্যের উপর ঝুঁকছে লোকজন। ফলে এ শিল্প হারিয়ে যেতে বসেছে। বাঁশ-বেত শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ চোখে পড়ছে না।

বাঁশ-বেতে তৈরি জিনিসের স্থানীয় পাইকারী ক্রেতা মো. আলী আশরাফ বলেন, একসময় প্রত্যেক বাড়িতেই বাঁশের তৈরি জিনিসপত্রের ব্যবহার ছিল। চাহিদাও ছিল ব্যাপক। বর্তমান প্লাস্টিক পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়ছে বাংলার ঐতিহ্যবাহী এ শিল্প।

পলাশপুর এলাকার বাঁশ শিল্পের কারিগর মো. দুলাল মিয়া, আয়েশা আক্তার ও রহিমা বেগম বলেন, কর্মসংস্থান সংকুচিত হওয়ায় আমরা এখন অনেক কষ্টে দিনযাপন করছি। শত প্রতিকূলতার মধ্যে পুরোনো পেশা ধরে রাখতে সম্মিলিতভাবে চেষ্টা করছি। কিন্তু প্রয়োজনীয় পুঁজি আর উপকরণের অভাবে সে প্রচেষ্টা থমকে গেছে। আমরা সরকারি-বেসরকারি সংস্থার ঋণ সহায়তা কামনা করছি।
যে কারণে ছড়া-নদীর পাড়ে ভালো জন্মে বাঁশ এক সময় ব্যাপক কদর ছিল বাঁশের। প্রধানত ঘর, বেড়াসহ নানান ব্যবহার্য জিনিসপত্র তৈরিতে বাঁশই নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদান ছিল। বাঁশের কাছেই ঋণী ছিল বিগত দিনগুলো।
বাংলাদেশের নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রতীক বাঁশ। সময় এখন বদলে গেছে। লোকজীবনের খুব কম দিকই ছিল যেখানে বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার ছিল না।

বাঁশ দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি হয়। প্রকৃতির চির স্বাস্থ্যসম্মত উপকারী উপাদান বাঁশের কাছে আজ আর আগ্রহী নয় মানুষ।
নানাবিধ অবহেলায় আমাদের প্রকৃতি থেকে বাঁশ ধীরে ধীরে বিলুপ্তির পথে।
বাংলার প্রকৃতিতে জন্ম নেওয়া বাঁশের ছিল সোনালি অতীত। আমাদের সংস্কৃতিতে বাঁশ শিল্পের গুরুত্ব অপরিসীম। একটি লোকশিল্পের অধ্যায় বাঁশকে ঘিরেই রচিত। সাধারণত গ্রামের লোকেরা এ শিল্পের সঙ্গে জড়িত। নিত্য ব্যবহার্য এই বাঁশ কালক্রমে লোকসংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে উঠেছিল। বাঁশের তৈরি এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্যতম প্রধান জীবিকার মাধ্যম ছিল।

গোগ্রাম আদর্শ বহুমূখী বালিকার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বাঁশ হলো ঘাস পরিবারের একটি উদ্ভিদ। ছড়া বা নদীর ধারে বাঁশ ভালো জন্মে, কারণ সেখানে পর্যাপ্ত পানি পায়। ছড়ার বাঁকে পানি জমে, পলি জমে। ফলে বাঁশের গ্রোথ (বেড়ে ওঠা) এবং হেলথ (স্বাস্থ্য) খুব ভালো হয়। ছড়া বা নদীর পাড়ে বাঁশ লাগানোর অর্থই হলো এর পাড় যেন পানির আঘাতে না ভাঙে। বাঁশ দ্রুত বংশবিস্তার করে এবং গুচ্ছমূল থাকার কারণে মাটিকে ধরে রাখতে সক্ষম হয়। একটা বাঁশ লাগলে কিছু দিন পরে এক হাজার হয়ে যায়। ওরা কচুর লতির মতো বাড়ে এবং গুচ্ছ তৈরি করে ফেলে। গুচ্ছ হলে সুবিধা হয় সে পুরো পাড়টাকে সহজে আটকিয়ে রাখতে পারে। অর্থাৎ বাঁশের গুচ্ছগুলো ছড়ার পাড়ের মাটির ক্ষয়রোধ করলো।

বাঁশের প্রজাতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ২৫-২৬ প্রজাতির বাঁশ পাওয়া যায়। এর ভেতরে মোটা আকৃতির বিদেশি প্রজাতিও দু-একটি ঢুকে পড়েছে। কালি বাঁশ, ডলু বাঁশ, পারুয়া বাঁশ, মৃতিঙ্গা বাঁশ, মুলি বাঁশ, তল্লা বাঁশ, নলু বাঁশ প্রভৃতি জাতের দেশি প্রজাতির বাঁশ। বাঁশের মোটামুটি অনেক ব্যবহার রয়েছে। ওই মসজিদ থেকে প্রক্ষালন কক্ষ কিংবা কবর পর্যন্ত বাঁশের ব্যবহার।

তিনি জানান, প্লাস্টিক এসে আমাদের বাঁশের ব্যবহারটা অনেক কমে গেছে। আমি সেটাই বলে আসছি যে, প্লাস্টিক বন্ধ করলে আমাদের বিকল্প ব্যবহারটাকে বের করতে হবে। আমরা আগে ঝুড়িতে বাজার করতাম। এখন তাহলে আমরা ঝুড়ির ব্যবহারের প্রচলন ফিরিয়ে নিয়ে আসি। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে আমরা বাঁশের ঝুড়ি ব্যবহার করতে পারি। বিদেশেও এর প্রচলন রয়েছে। যাকে ‘বাসকেট’ বলে।

এর উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, বাঁশ এক প্রকারের ইকোনমিক প্রোডাক্ট। আমাদের কৃষিজাত ফসলের সঙ্গে বাঁশ খুব বেশি জড়িত। আমাদের ধান, চাল, গমসহ যত ফসল আছে সবই এগুলো ম্যানেজমেন্টের (ব্যবস্থাপনা) সঙ্গে বাঁশ জড়িত। আমরা যে কৃষিপণ্য স্টোর (সংরক্ষণ) করতাম সেটাকে বাঁশের খাড়া বলতো। তারপর এক জায়গা থেকে আরেক জায়গা কৃষিপণ্য নিয়ে যেতে যে বহন ব্যবহৃত হতো সেটাও ছিল বাঁশের।

কনস্ট্রাকশন (নির্মাণ) থেকে শুরু করে মর্ডান (আধুনিক) যত কালচার (সংস্কৃতি) রয়েছে সবখানে বাঁশ ব্যবহৃত হয়। গ্রামীণ একেবারে নিভৃতপল্লি সবখানে বাঁশের ব্যবহার হয়। ফ্ল্যাটের শোভা বৃদ্ধির জন্য ঘরের ইনটেরিওর ডিজাইন বাঁশ দিয়েও করা হয় বলে জানান উদ্ভিদ বিভাগের এই অধ্যাপক।

বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ বাঁশ দিয়ে ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। আর এসব জিনিসপত্রের কদরও ছিলো ভালো। অপ্রতুলতা ও পৃষ্ঠপোষকতার অভাব এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলেছে। বর্তমান বাজারে প্লাস্টিক পণ্য সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে এককালের ঐতিহ্যবাহী এই শিল্প। অপরদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছেন বাঁশ শিল্প তৈরি কারকগণ।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার বাঁশ ও বেত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে গ্রামের হাটবাজারগুলোতে বাঁশের তৈরি শিল্প আগের মতো আর চোখে পড়ে না। এ শিল্পের সঙ্গে জড়িত থাকা পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সঠিক সময়ে রোপণ প্রয়োজনীয় পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে আলমডাঙ্গা উপজেলার যে বাঁশ দিয়ে বাঁশ শিল্পের নিপূণ কারুচাজের তৈরির কাজে ব্যবহার হয় সেই বাঁশ ঝাড় উজাড় হয়ে যাচ্ছে। ফলে এলাকা থেকে বাঁশ-নির্ভর শিল্প এখন হারিয়ে যেতে বসেছে।

এলাকাসূত্রে জানা যায়, একসময় গ্রামের হাট-বাজারগুলোতে বাঁশের তৈরি অনেক ধরনের হস্তশিল্প বিক্রি হতো। যেমন কুলা, ডালা, টুপরি, কুড়ি চালুন, তালাই, টোপা, ঝাঁটা হোঁচা, মই, মাছ ধরার খালুই, পলো, দারকি, ধীল, চাঁই, বানা এবং বিভিন্ন সৌখিন খেলনা সামগ্রী। এছাড়া এলাকায় কাঁচা ঘর তৈরিতে বাঁশের খুঁটি, বেড়া, ঘরের দরজা ইত্যাদি উপকরণও ব্যবহার হতো।

এ বিষয়ে বাঁশের শিল্প তৈরি কারক আলমডাঙ্গার আমিত্রী বেদ বলেন, ‘আগে বাঁশের তৈরি জিনিসপত্র নিজেরা বাড়িতে তৈরি করে বাজারে বিক্রি করেছি, তখন লাভ হতো। কিন্তু এখন তেমন একটা লাভ হয় না। রাত-দিন খেটে যা তৈরি করি হাটবাজারে সে তুলনায় বিক্রি নেই। সরকারিভাবে কোনো সাহায্যে সহযোগিতাও পাচ্ছি না। অনেক দুঃখ কষ্টে দিন কাটছে আমাদের। অভাবের তাড়নায় গোত্রের অনেকেই অন্য পেশায় চলে গেছেন। উপযুক্ত কাজ এবং অভিজ্ঞতার অভাবে আমরা অন্য পেশায় যেতে পারিনি।’

আরএক জন নিমাই বেদ বলেন, এই পেশা ছেড়ে দিয়ে এখন অনেকেই অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। আমাদের গোত্রের পরিবার ছাড়া সবাই পেশা পরিবর্তন করেছেন। এক সময় পল্লিতে বাঁশ ও ঝাড় থাকায় বাঁশের তৈরি শিল্পের প্রচুর ব্যবহার ছিলো। কিন্তু আগের মতো এখন সেই বাঁশ, ঝাড় আর চোখে পড়ে না। এর দুষ্প্রাপ্যতার কারণে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি কুটির শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নিঃস্ব হচ্ছে সংশ্লিষ্ট পেশাজীবী পরিবারগুলো।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin