শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

কুমিল্লা কোতয়ালীতে মা/দকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁ/জাসহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

মোঃতরিকুল ইসলাম তরুন,
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে বসন্তপুর গ্রামের আলকাছ মিয়ার বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা—মৃত শুক্কুর আলী, মাতা—রৌশন আক্তার, বর্তমান ঠিকানা—গ্রাম: বসন্তপুর (আলকাছের বাড়ির ভাড়াটিয়া), থানা—কুমিল্লা কোতয়ালী, জেলা—কুমিল্লা এবং স্থায়ী ঠিকানা—গ্রাম: লক্ষীপুর, থানা—আটপাড়া, জেলা—নেত্রকোনা—কে আটক করা হয়। অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে তল্লাশি চালিয়ে ধৃত আসামির কাছ থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তা বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অফিসার ইনচার্জের বক্তব্য:
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin