শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২২ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ খবর ছড়িয়ে পড়তেই উপজেলায় কৃষকদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে থাকে। এদিকে মঙ্গলবার রাতে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা আব্দুল মজিদ মন্ডলকে । এ সময় সুজানগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাজাহান আলী শেখ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, তঁাতিবন্দ ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল খান,উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক দুলাল প্রামানিক, যুগ্ন আহ্বায়ক কাদের শেখ, যুগ্ন আহবায়ক সালাম খান, জিলাল শেখ,সদস্য রাসেল শেখ ও সাবেক ছাত্রদল নেতা বাবু খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নেতাকর্মীরা আব্দুল মজিদ মন্ডল কে বহুদিন ধরেই ‘দুঃসময়ের সাথী’, ‘বিপদের বন্ধু’, ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে বর্ণনা করা হয়। গত ৩ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin