বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন একটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত গভীর রাতে নেক্সট ফিলিং স্টেশনে মোটরসাইকেলে সরাসরি তেল না দিয়ে ড্রামে অকটেন বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইকাররা। একপর্যায়ে ড্রামে তেল নিতে আসা ব্যক্তিদের সঙ্গে বাইকারদের বাকবিতণ্ডা শুরু হয়ে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং মারামারির দৃশ্য উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে।

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও সাভার-আশুলিয়া এলাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রোল বিক্রিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। ভুক্তভোগী বাইকার ও গাড়িচালকদের দাবি, অনেক পাম্পে নিয়ম ভঙ্গ করে ড্রামে তেল সরবরাহসহ বিভিন্ন অনিয়ম চলছে। তাদের অভিযোগ, এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। ফলে ভোক্তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তব্য চাইলে তারা গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করে তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin