বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাম-রুবেলা (এমআর)
টিকাদান ক্যাম্পেইনের বিভাগীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী এনডিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী এনডিসি বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক উদ্যোগ, যা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে।

তিনি জানান, ময়মনসিংহ বিভাগে প্রায় ১২ লাখ ১২ হাজার শিশুকে বিশেষ জরুরি হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হচ্ছে। ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণত ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন-ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশন এলাকায় ময়মনসিংহ শহরের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ইপিআই কেন্দ্র এবং অস্থায়ী ৭০টি কেন্দ্রে এবং উপজেলা পর্যায় (গফরগাঁও): উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী কেন্দ্রসহ ময়মনসিংহ সদর, ত্রিশাল, ও ফুলপুর উপজেলাসহ বিভাগের বিভিন্ন স্থানে আউটরিচ সেন্টারের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে।

বিভাগীয় কমিশনার সব জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় গিয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান, যাতে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই টিকাদানের বাইরে না থাকে।

তিনি বলেন, টিকা দিলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত হয়।

টিকা গ্রহণের পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক—এ বিষয়ে কোনো ধরনের কুসংস্কার বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ কর্মসূচি সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় তিনি বিভাগের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকাদানের অগ্রগতি নিয়মিতভাবে তদারকি করার জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি স্থানীয় শিক্ষক- সচতন মহলসহ সকলের ্প্রতি নির্দেশনা প্রদান করেন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহ্‌মেদ,উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হেপি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির, বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন

এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এবং World Health Organization ও UNICEF-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমআর ক্যাম্পেইন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা সকলকে মিলে মিশে শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষিত রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin