শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৪ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর পৌর শহর থেকে প্রকাশ্যে বিল্লাল প্রামানিক নামে এক কৃষককে অপহরণ করে ছুরিকাঘাত ও মারপিট করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় বিল্লাল প্রামাণিককে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সুজানগর পৌরসভার পোস্ট অফিস সংলগ্ন রাজু স্টুডিও এর সামনে থেকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল প্রামাণিকের স্ত্রী ফুলি খাতুন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সকাল ১০টার দিকে বিল্লাল প্রামানিক তার নিজ বাড়ি সুজানগর পৌরসভার নিওগীর বনগ্রাম থেকে ছেলেকে মালয়েশিয়া পাঠানোর জন্য অগ্রণী ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ ২ লক্ষ টাকা সঙ্গে নিয়ে বের হন এবং স্থানীয় ব্রাক অফিস থেকে আরো কিছু টাকা লোন করার জন্য তিনি গেলে ব্র‍্যাকের কর্মকর্তাগণ তাকে স্টুডিও থেকে ছবি তুলে জমা দেওয়ার জন্য পরামর্শ দিলে এসময় তিনি সুজানগর পোস্ট অফিস সংলগ্ন রাজু স্টুডিওতে ছবি তুলতে গেলে প্রকাশ্যে স্টুডিও এর মধ্য থেকে জিম্মি করে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে বিল্লাল প্রামানিক কে তুলে নিয়ে যায়। পরে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের খুলুপাড়ার পরিত্যক্ত একটি ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও মারপিট করে বিল্লাল প্রামানিক এর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।এরপর চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিল্লাল প্রামানিক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এদিকে প্রকাশ্যে অপহরণ করে টাকা ছিনতাই এর ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin