শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১৮ Time View

আবুল বয়ান, ধাম‌ইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
ধামইরহাট উপজেলার ১নং ধম‌ইরহাট ইউনিয়নের অন্তর্গত শিবরামপুর বেনীদুয়ার মিশন পাড়া বসবাসকারী ক্লেমেন্ট তপ্ন জানান, শিবরামপুর মৌজার জে এল নং ৯৪ আর এস খতিয়ান নং ২২৩ দাগ নং ৪২৩ জমি ৫১ শতাংশ, দাগ নং ৬৩৩ জমির পরিমাণ ২৫ শতাংশ এবং দাগ নং ৬৩৫ জমির পরিমাণ ১. ০৭ শতাংশ মোট ২.২৩ শতাংশ জমি, উক্ত জমিতে আমি সহ আমার ওয়ারিশগণ ভাগ বন্টন করে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতেছি। কিন্তু চলতি মৌসুমে ২.২৩ শতাংশ সম্পত্তিতে বোরো ধানের চারা রোপন করেছি এবং পরিচর্যা অন্তে ধান পরিপক্ক হয়েছে এমন অবস্থায় ১৮/৪/২০২৬ তারিখে দিবাগত রাত্রির যে কোন সময় বিবাদি মোঃ আশরাফুল ইসলাম গং জমিতে অনধিকার প্রবেশ করে আমাদের ফসলের জমিতে বড় ধরনের ক্ষতি করার নিমিত্তে ক্ষতিকর কীটনাশক স্পে করেছেন। জমি রোপনের পর থেকেই বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকিও প্রদান করে আসছেন। এছাড়াও আমাদের গ্রামের দুইজন কৃষি শ্রমিক দীপ্ত হেমরম এবং অনন্ত হাসদাকে অধিক বকশিশ প্রদানের প্রলোভনে ক্ষতিকর কীটনাশক রাতে স্প্রে করার জন্য বললে, তারা রাতের আঁধারে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে অসম্মত হন। আশরাফুল ইসালাম গং ১৮/০৪/২০২৬ দিবাগত রাতে আমাদের জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করার ফলে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা টাকার ফসলের ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও পরবর্তীতে আমাদের আরো বড় ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বিদ্যমান রয়েছে। এই বিষয়ে আমরা ধাম‌ইরহাট থানায় অভিযোগ দায়ের করেছি। আশা রাখি সুষ্ঠু তদন্ত করে আমাদের ন্যায় বিচার প্রদান করবেন। অপরদিকে বিবাদী আশরাফুলের বাড়িতে সাংবাদিকেরা যোগাযোগ করতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি, ফোন নাম্বারে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে থানায় যোগাযোগ করলে ধাম‌ইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান সাংবাদিকদের জানান আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin