বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Title :
গ্রিন ইউনিভার্সিটিতে স্পোর্টস ক্লাবের নতুন কমিটি, ক্রীড়ায় গতি আনার প্র/ত্যাশা তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃ/ত্যু বার্ষিকী পালিত সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট সলঙ্গায় অটোভ্যান চালকের ম/রদেহ উ/দ্ধার সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা আশুলিয়ায় ১ কোটি ৫ লাখ টাকার হে-রোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে র‍্যাব আশুলিয়ায় কোটি টাকার প্র-তারণা: র‍্যাবের হাতে প্র-তারক গ্রে-ফতার ডিবি পুলিশের বিশেষ অ/ভিযানে ইয়া/বা ট্যাবলেটসহ দুইজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করে

গ্রিন ইউনিভার্সিটিতে স্পোর্টস ক্লাবের নতুন কমিটি, ক্রীড়ায় গতি আনার প্র/ত্যাশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

মো: হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি:
গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ -এর স্পোর্টস ক্লাবের নতুন ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
স্পোর্টস ক্লাবের মডারেটর হুমায়ুন কবির বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটি খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মানোন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বৃহৎ পরিসরে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক সাকিব আল মাহমুদ জানান, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে তারা কাজ করবেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মাসুম রাজ শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাকিব আল মাহমুদসহ মোট ২৫ জন সদস্য দায়িত্ব পেয়েছেন।

মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin