সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা হাম-রুবেলার টি-কাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর ট্রলির ধাক্কায় গৌরনদীর ব্যবসায়ী নিহ/ত ‎ওসির চোখ ফাঁ/কি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লু/টপাটের অভিযোগ,ডিউটির দা-য়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জ-ব্দ সুজানগরে গাছে গলায় ফঁা/স লাগানো যুবকের ম/রদেহ উদ্ধার সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চু/রির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির স/রঞ্জাম উদ্ধার

মুকসুদপুরে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সাথে অ্যাড/ভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

দেশব্যাপী হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মুকসুদপুর উপজেলায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং ডা. দ্বীপ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, ডা. ভিস্মদেব মন্ডল, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্র, স্থায়ী টিকাদান কেন্দ্র এবং অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। জানা যায়, আগামী ২০এপ্রিল থেকে ১০মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ৩৩ হাজার ১৩৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৫২টি টিকাদান ইউনিট কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin