বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

এম এ আলিম রিপন, সুজানগর: পাবনার সুজানগর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে সুজানগর পৌরসভার আয়োজনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত ) ডা.ওয়াসিম খান, পৌরসভার অন্র্Íগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমামবৃন্দ ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের জানান, আগামী ২১ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ কর্ম দিবসে সুজানগর পৌরসভার প্রায় ৩ হাজার ৩০০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর ভ্যাকসিন দেওয়া হবে। এ সময় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হেদায়েতুল হক। সঞ্চালনা করেন পৌরসভার স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin