সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
ক্ষেতলালে ডিজেল ম/জুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরি/মানা হাম-রুবেলার টি-কাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর ট্রলির ধাক্কায় গৌরনদীর ব্যবসায়ী নিহ/ত ‎ওসির চোখ ফাঁ/কি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লু/টপাটের অভিযোগ,ডিউটির দা-য়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জ-ব্দ সুজানগরে গাছে গলায় ফঁা/স লাগানো যুবকের ম/রদেহ উদ্ধার সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা সুজানগর পৌরসভার উদ্যোগে হাম-রুবেলা টিকাদান উপলক্ষ্যে অ্যা/ডভোকেসি সভা পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রু/বেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চু/রির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির স/রঞ্জাম উদ্ধার

সুজানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যা-ডভোকেসি সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

এম এ আলিম রিপন, সুজানগর: পাবনার সুজানগর উপজেলায় আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত ) ডা.ওয়াসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফৌজিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল, মেডিকেল অফিসার ডাঃশৌমিক পোদ্দার, মেডিকেল অফিসার জায়িদ বিন আজম, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত ) ডা.ওয়াসিম খান জানান, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ২১ কর্ম দিবসে সুজানগর উপজেলায় ৩০ হাজার জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর ভ্যাকসিন দেওয়া হবে। এ সময় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin