বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

সার ও কীটনাশকের দোকানে অ-বৈধভাবে জ্বালানি ম/জুদ, অতঃপর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সার ও কীটনাশকের দোকানে দীর্ঘদিন থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি ৫০/৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলো এক অসাধু ব্যবসায়ী।

বরিশাল নগরীর পোর্ট রোডস্থ এসএম ট্রেডার্স নামের মেঘনা অয়েল ডিপো থেকে এসব জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলাম তার নিজ দোকানে নিয়ে আসে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অনুসন্ধান করে দেখতে পায় ওই ব্যবসায়ীর আগরপুর বাজারে নিজ মালিকানাধীন মোট পাঁচটি দোকান ও দুইটি গোডাউন রয়েছে।

পরবর্তীতে অভিযান চালিয়ে তিন হাজার লিটার (যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা) জ্বালানি তেল জব্দ করেন। রবিবার দুপুরে এনএসআই সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রির অপরাধে মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার চালক, ট্রাক্টর চালক, স্পিডবোট চালক ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়। যার বিক্রিত মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা।

এছাড়াও জব্দকৃত ছয়শ’ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রি করার প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হবে। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin