বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চু/রির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির স/রঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচিত চুরি ঘটনার ১০ দিনের মধ্যে ৩ জন কে আটক এবং চুরি হওয়া সিসিটিভির সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রিমান্ড আবেদন চেয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। আটককৃতরা হলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মান্নান গোলদারের ছেলে ফয়সাল গোলদার (৩২), একই এলাকার শেখ সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ (৩৩) ও ৭ নং ওয়ার্ড বাতিখালী এলাকার জামাল গাজী ওরফে হরমুজ গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু (২৮)। ওসির নির্দেশনায় থানা পুলিশের এসআই আয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১৬ এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল, রমজান ও বাবুকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া সিসিটিভির রাউডার ও অনু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার মামলা নং ১০, তারিখ ১৬-০৪-২০২৬। এ মামলায় আটক দেখিয়ে আটককৃত ৩ জন কে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান। তিনি বলেন চুরি সহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। পর্যায়ক্রমে এলাকার সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান। উল্লেখ্য গত ৫ এপ্রিল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। সংবদ্ধ চোরেরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের জানালার গ্রীল কেটে সিসিটিভির মনিটর, ডিভিআর ও রাউডার সহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল চুরি করে পালিয়ে যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin