শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লা-খ ৩৬ হাজার শিশুকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:

পঞ্চগড় জেলায় সোমবার থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে এক লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেয়া হবে। জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় এক হাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। এসব কেন্দ্রে কাজ করবে ১৪৩ জন টিকাদান কর্মী।

 লক্ষ্যমাত্রা অনুযায়ী কোন শিশু যেন বাদ না পড়ে সেজন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে এই ক্যাম্পেইনে। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। প্রেস ব্রিফিং এ হাম-রুবেলা রোগের প্রাদূর্ভাব ও এর করণীয় সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।

ব্রিফিং’এ সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগির সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি ও কাশির মাধ্যমে অতিদ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যে কোন বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মাঝেই এর প্রকোপ,  জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়।

 জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এককেফেলাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি অন্যতম। এই রোগ এর এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত করা। পঞ্চগড় জেলায় এই ক্যাম্পেইন সফল করার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin