শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা সভাপতি হেলাল, সম্পাদক রাজু টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হা-মলার ঘটনা ঘটেছে- বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা

আশুলিয়ার জামগড়ায় পোশাক শ্রমিক নারীকে ছুরিকাঘাতে হ-ত্যাচেষ্টা,অভিযুক্ত মজনু আট-ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯১ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় মজনু নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া বেরণ ইস্টার্ন হাউজিং এলাকায় মোঃ রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ লাকী (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে তার সাবেক স্বামী মোঃ মজনু মিয়া (৩৫) পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, বাসা বাড়িতে ঘটনার সময় সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিসংযোগেরও চেষ্টা করে।

জানা গেছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত মজনুর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা এলাকায়। কিছুদিন আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এর জেরে ক্ষোভ থেকে মজনু একটি দোকান থেকে ছুরি কিনে এনে ভিকটিমের পিঠে এলোপাতাড়ি আঘাত করে এবং পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই জহিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin