শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির ল/ক্ষ্যমাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ Time View

বিশেষ প্রতিবেদকঃ

আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায়
সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)-কে আহ্বায়ক এবং মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) ও মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)-কে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সদস্য নবায়ন, তথ্য হালনাগাদকরণ, সম্ভাব্য ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ, এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে।

সভায় বক্তারা বলেন, “প্রেসক্লাব কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রতীক। তাই একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি।”

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সাথে সকল কার্যক্রম সম্পন্ন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দিতে সক্ষম হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin