শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
সলঙ্গার আঙ্গারু প্রাচীনতম বৈশাখী মেলা আজ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ/ত্যু শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উ/ধাও, প্রশাসনের তদ/ন্তের নির্দেশ উল্লাপাড়ায় চাঁদাবা/জী বন্ধে এমপি রফিক খানের হুশি-য়ারী সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শী-র্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে নেসকোর লাইনম্যান সহকারীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পুঠিয়ায় চাঁ-দা না পেয়ে ব্যসায়ীকে ছু-রিকাঘাত করে হ-ত্যা

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

অবিভক্ত বাংলার শিক্ষা মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং টাঙ্গাইলের ধনবাড়ীর নবাব নবাবজাদা নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান মহিলা কলেজ মিলনায়তনে ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা নওয়াব আলী চৌধুরীর ৯৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে নওয়াব আলী চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী।
মূল বক্তা ছিলেন ইন্সষ্টিটিউটের মহাপরিচালক এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান।
নওয়াব আলী চৌধুরী গবেষণা ইন্সষ্টিটিউট আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইন্সষ্টিটিউটের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল বারী। প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট মো. সোলায়মান, মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আসিয়া হাসান আলী কলেজের সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম, ওই কলেজের বিদায়ী শিক্ষক জহিরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ।
সেমিনার শেষে আসিয়া হাসান আলী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনে অর্থ জোগাড় করতে নবাবজাদা নওয়াব আলী চৌধুরী তার জমিদারির একাংশ লিজ দিয়ে কিছু অংশ বিক্রি করে তৎকালীন সময়ে ৩৫ হাজার টাকা জমা দিয়েছিলেন সরকারি তহবিলে। যিনি সারা দেশে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন এমন ব্যক্তি আজ অবহেলিত। বহুবছর পরে হলেও ঢাবির সিনেট ভবনের নামকরণ তার নামে করা হয়েছে। কিন্তু তাঁর কর্ম ও জীবন নিয়ে গবেষণার বা নতুন প্রজন্মকে কিছু জানানো উদ্যোগ ঢাবি প্রশাসন বা রাষ্ট্রিয় পর্যায়েও নেই।
এমন অবস্থায় ঢাবিতে নওয়াব আলী চৌধুরীর নামে একটি হল প্রতিষ্ঠার পাশাপাশি তার যথাযথ মর্যাদা নিশ্চিত করণ ও গবেষণার ব্যবস্থা করার দাবি তোলেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin