জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যানবাহন থেকে টোকেনের মাধ্যমে অভিনব কৌশলে চাঁদাবাজির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ৬৫-সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাও: রফিকুল ইসলাম খান।আজ শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা।
সংসদ সদস্য স্পষ্টভাবে জানান, নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া পৌর এলাকার অন্য কোথাও যানবাহন থেকে কোনো ধরনের চাঁদা আদায় বরদাস্ত করা হবে না।কেউ এই কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন,চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।এর ফলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আঃ বারীসহ স্থানীয় নেতাকর্মীরা।