বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

যুব সমাজকে খেলাধুলায় উদ্বু-দ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলাজুড়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “বানারীপাড়া ব্লাড ব্যাংক”। শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী, বিশেষ করে জার্সি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি জানান, তাদের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা। তিনি বলেন,
“মাদককে না বলতে হবে, আর যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিতে হবে।”

স্থানীয়দের মতে, মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়নে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ সাব্বির হোসেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin