বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা পৌর বাজারে দোকানের সামনে চৌকি বসিয়ে ফল বিক্রি; ব্যবসায়ীদের প্র-তিবন্ধকতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

পাইকগাছায় পৌর বাজারে দোকানের সামনে রাস্তাজুড়ে চৌকি বসিয়ে ফল বিক্রির ফলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে বাজারের দোকানদাররা বিপাকে পড়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ভিলেজ পাইকগাছার ভুক্তভোগী দোকান মালিক আব্দুল খালেক সরদার প্রতিকারের আশায় বুধবার পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর অভিযোগ করেছেন। জানাগেছে, অভিযোগের খবর পেয়ে অভিযুক্ত ফল বিক্রেতা লুৎফর সানা পরিস্থিতি সামাল দিতে এ মুহুর্তে চৌকিটি ঢেকে রেখেছেন।

সে ভিলেজ পাইকগাছার মৃতঃ জিল্লুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে দোকান মালিক খালেক সরদার উল্লেখ করেন দুর্দান্ত প্রকৃতির লুৎফর সানা দীর্ঘদিন ধরে আমার দোকানের সামনে রাস্তাজুড়ে খাট পেতে ফল-ফলালির ব্যবসা করেন। চলাফেরায় প্রতিবন্ধকতার ফলে দোকানে কোন খরিদ্দার আসতে পারেনা। ফল বিক্রেতা লুৎফর পৌর নিয়ম-কানন কিছু মানেনা। আমার দোকানের সামনের অর্ধেকটা জুড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে ব্যবসার চরম ক্ষতি হচ্ছে এমনকি কোন ব্যবসায়িও দোকান ভাড়াও নিতে চাচ্ছে না। বিষয়টি আমি ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ ও স্থানীয় দোকানদারের অবগত করেছি। তারা সমাধানের চেষ্টা করলেও শেষ অবদি কোন সমাধান হয়নি। লুৎফর গায়ের জোরে এটা করছে।

আব্খাতুল খালেক অভিযোগ করেন ইতিমধ্যে আমি দোকানের সামনে গিয়ে লুৎফরকে বলেছি দোকানের ব্যবসার যাতে কোন ক্ষতি না হয় তুমি সেই ভাবে ফল বিক্রি করো। কিন্তু সে আমার কথা কর্নপাত না করে চালেঞ্জ দিয়ে গালিগালাজ করে আমার উল্টো হুমকি দেয়। সে কারনে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে, নাম প্রকাশ না করার শর্তে ফুটপথের অনেক ছোট ব্যবসায়িরা বলেন,অভিযুক্ত ব্যক্তির কারনে আমাদেরেও বদনাম হচ্ছে। অভিযোগের বিষয়ে শনিবার সকালে দোকানের সামনে লুৎফর সানা না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin